দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানকে আকাশপথে বিশেষ অভিবাদন জানিয়েছে পাকিস্তান বিমান বাহিনী (পিএএফ)। মঙ্গলবার (২৪ জুন) তার বহনকারী বিমান পাকিস্তানের আকাশসীমায় প্রবেশ করার পরপরই যুদ্ধবিমানের একটি বিশেষ এসকর্ট স্কোয়াড্রন তাকে স্বাগত জানায়।
পাকিস্তানি সংবাদমাধ্যম জিও নিউজ জানিয়েছে, ইরানি প্রেসিডেন্টকে সংবর্ধনা জানাতে ছয়টি জেএফ-১৭ থান্ডার ও এফ-১৬ যুদ্ধবিমান অংশ নেয়। যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সুইজারল্যান্ডে অনুষ্ঠিত আলোচনার পর সরাসরি পাকিস্তান সফরে যান পেজেশকিয়ান।
গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের ইরান হামলার পর এটি তার প্রথম বিদেশ সফর। পাকিস্তানে পৌঁছানোর পর প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ তাকে স্বাগত জানান।
পাকিস্তান বিমান বাহিনীর এই ঐতিহ্যবাহী আকাশ প্রহরা কর্মসূচি সফররত রাষ্ট্রপ্রধানদের প্রতি দেশটির আতিথেয়তা ও কূটনৈতিক সম্মান প্রদর্শনের অংশ হিসেবে বিবেচিত হয়।
একই সঙ্গে জেএফ-১৭ থান্ডার ও এফ-১৬ যুদ্ধবিমানের উপস্থিতি পাকিস্তান বিমান বাহিনীর আধুনিক সামরিক সক্ষমতা ও পেশাদারিত্বেরও প্রদর্শন বলে মনে করা হচ্ছে।
এমএস/